Site icon অবিশ্বাস

কক্সবাজারের উখিয়ায় স্কুলের বারান্দায় বৌদ্ধ যুবকের ঝুলন্ত লাশ

কক্সবাজারের উখিয়ায় স্কুলের বারান্দা থেকে সৈকত বড়ুয়া (২২) নামে এক বৌদ্ধ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় ঘটেছে এ ঘটনা। সৈকত ওই এলাকার সদানন্দ বড়ুয়ার ছেলে।

সোমবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন বাড়ির পাশে এনজিও স্কুলের বারান্দা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

তার এমন অকাল মৃত্যুকে মেনে নিতে না পেরে পরিবারের লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তবে সৈকতের মৃত্যু নিয়ে কেউ মুখ খুলছেন না।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

যুগান্তর

Exit mobile version