Site icon অবিশ্বাস

কুমিল্লায় পিতার কর্মস্থলে কন্যার ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

যৌন নিপীড়ন টাইমলাইন | অবিশ্বাস

লাকসামে পিতার কর্মস্থলের মালিক কর্তৃক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর পিতা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বেশ কিছুদিন ধরে উপজেলার উত্তরদা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের একটি মাছের পুকুরে পাহারাদারের কাজ করতেন। পুকুরের পাশেই ছিল তাদের টিনের একটি ঘর। গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে পুকুরের মালিক তাজুল ইসলাম কৌশলে তাদের ঘরের উত্তর পাশে মেয়েটিকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তখন কিশোরীর মা ঘুমিয়ে ছিলেন এবং পিতা পুকুর পাহারায় ব্যস্ত ছিলেন। ঘটনার পর কিশোরী ঘটনাটি তার পরিবারকে জানায়। ঘটনাটি জানাজানি হলে ‌প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাজুল ইসলাম কেটে পড়ে।

কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে তাজুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদার (৪২) কৃষ্ণপুর এলাকার মৃত আবু তাহের মজুমদারের ছেলে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার কুমিল্লা আদালতে আসামিকে প্রেরণ করা হবে।

সূত্র: বাংলাদেশ প্রেস | ঢাকা ট্রিবিউন

Exit mobile version