Site icon অবিশ্বাস

কুমিল্লায় মাদ্রাসার কম্বলের নিচে মিললো শিশুর মরদেহ

কুমিল্লা নগরীর সংরাইশ ‘পাক পাঞ্জাতন মুজিবীয় সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা’য় কম্বলের নিচ থেকে সাব্বির (৭) নামে এক শিশুছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) রাতে মাদ্রাসায় কম্বলের নিচ থেকে এই শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

 

সাব্বির কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দির এলাকার মৃত আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে মাদ্রাসার দায়িত্বরত শিক্ষকরা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এতে করে কম্বলের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধারে মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। মৃত শিশুর মরদেহ কম্বলের নিচে ছিল। ঘটনার বিস্তারিত ও তদন্ত ছাড়া মারা যাওয়ার বিষয়টি সঠিকভাবে বলা যাচ্ছে না।

বাংলা ট্রিবিউন

Exit mobile version