Site icon অবিশ্বাস

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘মৌলভী’ আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে এক মৌলভীকে আটক করেছে পুলিশ। ৫ জুন শনিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

ভুক্তভোগীর পরিবার জানায়, ৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের এক ছাত্রী খাতা-কলম কেনার জন্য কাজী মার্কেটের সামনে সুপ্রভ কম্পিউটার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে যায়। এ সময় দোকানের মালিক মৌলভী মো. কেরামত আলী (৪০) কসমেটিকস্ সামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় আজ সকাল ৯টায় পুলিশ কেরামত আলীকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি। ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম হাসপাতালে মেয়েটিকে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, রিপোর্ট প্রমাণিত হলে মামলা নেওয়া হবে।

আমাদের সময়

Exit mobile version