Site icon অবিশ্বাস

খাগড়াছড়ির মহালছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামের খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায়  শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়া থেকে মর্জিনা আক্তার (১০) নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই এলাকার নুর নবীর ছেলে মো. সুমনকে (১৮) গ্রেপ্তার করে মহালছড়ি থানা পুলিশ।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন-বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টায় অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা আসাম মো. সুমনকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়- গত ৪ মে বাড়িতে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমন মর্জিনা আক্তারকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ১০ মে ভিকটিম তাকে ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে এলাকায় জানাজানি হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- ভিকটিমের পরিবারকে নানাভাবে প্রলোভন দেখিয়ে আপোষের জন্যে চেষ্টা করা হয়। ফলে মামলা দায়ের করতে বিলম্ব হয়।

মহালছড়ি থানার (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্রগ্রাম প্রতিদিন

Exit mobile version