Site icon অবিশ্বাস

গাইবান্ধার সাদুল্যাপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে চার বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

এই ঘটনায় ধর্ষণের শাওন প্রধান নামে এক কিশোরকে পুলিশ আটক করেছে। সে গয়েশপুর গ্রামের তাজুল ইসলাম প্রধানের ছেলে।

পুলিশ জানায়, ১০ অক্টোবর শনিবার সকালে এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বাজানো সাউন্ড বক্সে গান শুনতে যায় চার বয়সী ওই শিশু। এসময় ওই শিশুকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় শাওন প্রধান। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে শাওন প্রধান। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয় শাওন প্রধান। পরে ওই শিশু বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় শনিবার রাতেই ওই শিশুর মা বাদি হয়ে শাওন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে আটক করা হয়। প্রাথমিক অবস্থায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টার আলামত মিলেছে। ১১ অক্টোবর রোববার দুপুরে আটক শাওন প্রধানকে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়েছে।

সমকাল

 

 

Exit mobile version