Site icon অবিশ্বাস

গাজীপুরের কালিয়াকৈরে কেনাকাটা করতে যাওয়ার পথে কিশোরীকে গণ ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা সরকারবাড়ি এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৮ এপ্রিল বুধবার উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধর্ষিতা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার চেরেংগা এলাকার রোস্তম আলীর মেয়ে (১২)।

ধর্ষিতার পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ওই কিশোরী উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ সরকারবাড়ি এলাকার একটি দোকানে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় ওতপেতে থাকা গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদারদহ এলাকার বাদল মোল্লার ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং তার দুই সহযোগী তামিম ও বাদল পেছন থেকে চোখে মুখে কাপড় দিয়ে জড়িয়ে ধরে সরকারবাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে জোরপূর্বক ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

তাকে গুরুতর আহত করে ঘর থেকে বের করে দেয়। এছাড়া বিষয়টি কাউকে জানালে ওই মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুগান্তর

Exit mobile version