Site icon অবিশ্বাস

গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টা, মাদরাসা সুপার গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির মালিক আজিজুর রহমানকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। সম্প্রতি উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আজিজুর রহমান রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদরাসার সুপার হিসাবে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হোসেনগাঁও গ্রামের দিনমজুরের নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরে ওই সুপারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। সম্প্রতি সুপারের পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

পরে ওই মেয়ের মা বাদি হয়ে মাদরাসা সুপারকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক

Exit mobile version