Site icon অবিশ্বাস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় হাত, পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে ঘটা এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। তিনি বাড়ি না থাকায় ওই এলাকার তরুণ মণ্ডল (২৫) নামের এক যুবক দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে ওই গৃহবধূকে উত্যক্ত করে আসছিলেন। বুধবার রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা তরুণ মণ্ডল হাত, পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন। পরে তার শাশুড়ি বিষয়টি টের পেলে গৃহবধূকে উদ্ধার করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম নাসিম বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে তরুণ মণ্ডলকে আসামি করে মামলা করেছেন। আসামি এখনও পলাতক রয়েছেন। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারলে হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version