Site icon অবিশ্বাস

চট্টগ্রামের মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ওমর ফারুক সজীব নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি প্রযুক্তির সহায়তায় ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব উপজেলার মিঠানালা ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। গত ১২ জানুয়ারি উপজেলার মিঠানালা দর্জিপাড়া এলাকা এক শিশুকে (১০) রাকিব হোসেন ও সজীব ধর্ষণ করে। এ ঘটনায় ১৩ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।

মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন্স) দীনেশ দাশগুপ্ত জানান, ধর্ষণের ঘটনার পর থেকে গ্রেপ্তারকৃত সজীব পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় ওসি জাহিদুল কবিরের নেতৃত্বে ঢাকার কদমতলা থানা এলাকা থেকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভোরের কাগজ

Exit mobile version