Site icon অবিশ্বাস

চাঁদাবাজি ঃ নাটোর ও নবাবগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে হামলাঃ বরিশালে কুপিয়ে ২ জনকে জখম

চাঁদার দাবিতে সন্ত্রাসীরা ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী গ্রামে এক সংখ্যালঘুর বাড়িতে এবং নাটোরে খ্রিস্টান পল্লীতে হামলা চালিয়ে কমপক্ষে পাঁচজনকে আহত করেছে। একই দাবিতে বেপরোয়া চাঁদাবাজরা বরিশালে আগৈলঝাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে ও দুটি বাড়ি ভাংচুর করেছে। একই জেলায় পিতার কাছে চাঁদা চেয়ে না পেয়ে পুত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজ ক্যাডাররা জামিনে ছাড়া পেয়েই হামলা চালিয়েছে বাদীর ওপর। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর।

যুগান্তর ৯ মার্চ ২০০২

Exit mobile version