Site icon অবিশ্বাস

ছাত্র বলাৎকারের নোয়াখালীতে মাদ্রাসা শিক্ষক আটক

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় উত্তরপাড়া হাফেজি মাদরাসা থেকে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। ২৯ মার্চ শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক হাফেজ আবু বক্কর ছিদ্দিক কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ যাত্রাপুর গ্রামের রুস্তুম আলীর ছেলে।

ভোক্তভোগীর মা বলেন, ২৬ মার্চ গভীর রাতে তার ছেলেকে শিক্ষক ডেকে কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরদিন সে বাড়িতে ঘটনাটি জানায়। মা স্থানীয়ভাবে চিকিৎসার করার পর ঘটনাটি স্থানীয় ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঔই শিক্ষককে ইউপি চেয়ারম্যানের জিম্মায় ও থানায় খবর দেয়া হয়।

সেনবাগ থানার ওসি মো মিজানুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে থানায় আনা হয়েছে। শিশুর মা থানায় রয়েছে। এখনো অভিযোগ দেয়া হয়নি।

আজকের পত্রিকা

Exit mobile version