Site icon অবিশ্বাস

জামালপুরে ইমামের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

জামালপুরে ইমামের বিরুদ্ধে মসজিদের ভেতরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় বাড়ির পাশের মসজিদে পড়তো শিশুটি। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মসজিদের ইমাম মনির হোসেন সবাইকে ছুটি দিয়ে তাকে রেখে দেয়। পরে কৌশলে ধর্ষণ করে বলে অভিযোগ স্বজনদের।

বাড়ি ফিরে পরিবারকে জানালে, তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ইমামকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সময় নিউজ

Exit mobile version