Site icon অবিশ্বাস

ঝালকাঠিতে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

ঝালকাঠিতে ক্লিনিকের এক কর্মীকে (১৯) দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নির্যাতিত ওই তরুণীর কাছে ৫০ হাজার টাকা দাবিও করে ধর্ষকরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার আগলপাশা গ্রাম থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, গত ২৯ জুন রাতে শহরের একটি ক্লিনিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল মোল্লা ও মহিউদ্দিন খান নামের দুই বখাটে মোটরসাইকেলে জোর করে ওই তরুণীকে তুলে নেয়। তারা তরুণীকে চামটা গ্রামের জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে সেখানে অপেক্ষমাণ আরো তিনজনসহ পাঁচজনে দল বেঁধে তরুণীকে ধর্ষণ করে।

কালের কণ্ঠ

Exit mobile version