Site icon অবিশ্বাস

ঝালকাঠিতে হিন্দুপাড়ায় হামলা ঃ ছাত্রদল নেতা গ্রেফতার

হিন্দু পাড়ায় সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাচ্চু গাজীকে (২৫) বুধবার রাতে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার পর তার জামিনের প্রার্থনা নামঞ্জুর হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। শেখেরহাট ইউনিয়নের কার্তিক রায় সন্ত্রাসী হামলার ঘটনায় বাদী হয়ে বাচ্চু গাজী ও তার দলের অপর ৭ জনকে আসামি করে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।

যুগান্তর, ২৫ জানুয়ারি ২০০২

Exit mobile version