Site icon অবিশ্বাস

ঝিনাইদহে আনসার আল ইসলামের দুই সক্রিয় জঙ্গি গ্রেফতার

ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রবিবার (২৩ আগস্ট) রাতে সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতার দুজন হলো– সাগান্না মঙ্গলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) এবং মসজিদপাড়া এলাকার আহমেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, পাঁচটি মেমোরি কার্ড, উগ্রবাদি বই এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এই দুজনকে।

তিনি আরও জানান, গ্রেফতার দুজন পুরনো মোবাইল ফোনের ব্যাটারি, বৈদ্যুতিক তার ও বোমা তৈরির অন্যান্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে এটিইউ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে আসছে। তারা জঙ্গি তৎপরতার বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version