Site icon অবিশ্বাস

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ইয়াবা ব্যবসায়ী

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মফিজুর রহমান নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

 

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মফিজুর চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

দুই দিন আগে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে মফিজুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে মফিজুরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ডিবিসি নিউজ

Exit mobile version