Site icon অবিশ্বাস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিলেটে ফটোসাংবাদিক গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সবুজ সিলেটের সিনিয়র ফটোগ্রাফার নিজাম উদ্দিন টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে রবিবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

 

জানা গেছে, টিপু এসএমপির শাহপরান (রহ.) থানার একটি মামলার পলাতক আসামি।

থানা সূত্র জানায়, গত ১৭ অক্টোবর সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমানসহ পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পি,হৃদয়,নিজাম উদ্দিন টিপুসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান,স্টাফ রিপোর্টার বাপ্পি ও হৃদয় উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিজাম উদ্দিন টিপু জামিন নেননি।

মামলার অধিকতর তদন্তের স্বার্থে নিজাম উদ্দিন টিপুকে রিমান্ডে আনা হচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর মুজিবুর রহমানসহ সিলেটের আরও তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রেকর্ড করে শাহপরাণ (র.) থানা পুলিশ।

ইউএনবি

Exit mobile version