Site icon অবিশ্বাস

দিনাজপুরে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট রবিবার সকালে হিলির বৈগ্রাম সড়কের ইফতিখার পোল্ট্রি ফার্মের পাশে ধান ক্ষেত থেকে কার্ত্তিক কিস্কু (৩০) নামে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কার্ত্তিক হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের লগেন কিস্কুর ছেলে। মরদেহের পাশ থেকে এক বস্তা ঘাস ও একটি দা’ উদ্ধার করেছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, রবিবার বেলা ১১ টায় মুঠোফোনে সংবাদ পেয়ে ধান ক্ষেত থেকে কার্ত্তিক কিস্কুর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ধান ক্ষেতের পানির ভিতর উপুড় হয়ে পড়ে ছিল। স্থানীয় ওয়ার্ড কমিশনার অলক কুমার বসাক মিন্টু মরদেহের পরিচয় শনাক্ত করেন।

জনকণ্ঠ

Exit mobile version