Site icon অবিশ্বাস

নরসিংদীতে শসা খাওয়ানোর লোভ দেখিয়ে দশ বছরের শিশু ধর্ষণ

মঙ্গলবার নরসিংদীর বেলাব উপজেলায় এ ঘটনা ঘটে

নরসিংদীর বেলাব উপজেলায় শসা খাওয়ানোর কথা বলে দশবছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলাব উপজেলার আমতুলি গ্রামে এ শিশু ধর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির নানী বাদী হয়ে অভিযুক্ত মজিবরের (৪৫) বিরুদ্ধে বেলাব থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মজিবর বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের চেরাগ আলীর ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, “এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্ত মজিবরকে গ্রেফতারের চেষ্টা চালানো হলেও তাকে পাওয়া যায়নি।” তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version