Site icon অবিশ্বাস

নরসিংদীর পলাশে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নরসিংদীর পলাশে ১৭ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ৯ অক্টোবর শুক্রবার রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

রাতেই তৌকির (২১) নামে একজনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। এরপর তৌকিরকে আটক করে পুলিশ। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।

ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। ওই সময় তৌকির বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে মামাতো ভাই এসে তৌকিরকে ধরে ফেলে। পরে পলাশ থানায় খবর দিলে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় রাতেই মামলা দায়ের করেছেন কিশোরীর মা। অভিযুক্ত যুবক তৌকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

সমকাল

Exit mobile version