Site icon অবিশ্বাস

নাটোরে অস্ত্রের মুখে শিশু ধর্ষণচেষ্টাকারীকে পুলিশে দিল এলাকাবাসী

নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া আদর্শগ্রাম এলাকায় তৃতীয় শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টাকারী মাসুদকে (৪৮) পুলিশে দিয়েছে এলাকাবাসী। ১৪ জানুয়ারি মঙ্গলবার এ ঘটনা ঘটলেও ১৬ জানুযারি বৃহস্পতিবার রাতে মাসুদকে পুলিশে সোপর্দ করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়,১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। ওই সময় বাড়ির পাশের একটি পুকুরের পাহারাদার মাসুদ শিশুকে মাছ দেয়ার কথা বলে ডেকে নেয়। শিশুটি পুকুরপাড়ে গেলে মাসুদ তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে মাসুদ পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে মাসুদ এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ মাসুদের ছুরি উদ্ধার করে। বৃহস্পতিবার রাতেই শিশুর বাবা অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেছেন।

জাগো নিউজ

Exit mobile version