Site icon অবিশ্বাস

নাটোরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

৩ নভেম্বর রবিবার রাতের এ ঘটনায় নিহত শিশু হালিমা খাতুন ওই এলাকার হাসেন আলীর মেয়ে।

স্থানীয় ইউপি মেম্বার আনতাদুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় শিশু হালিমাকে স্থানীয় দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিলের মধ্যে একটি গাছে ওই শিশুর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মধ্য রাতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের মা মোমেনার দাবি, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, নিহতের শিশুকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে।

ইউএনবি

Exit mobile version