Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

 

ধর্ষিতা কিশোরী জানান, সন্ধ্যায় মোরগ খুঁজতে গেলে ওত পেতে থাকা পাশের বাড়ির রমজানের ছেলে আপন(২০) জোরপূর্বক মুখ চেপে ধরে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে সুরুজ মিয়ার ছেলে মাহাবুবের সহযোগিতায় আপন ধর্ষণ করে।

জানা যায়, ধর্ষণ শেষে তাকে আটক করে রাখা হয়। পরে রাত ১১টায় ছেড়ে দিলে কিশোরী বাড়ি এসে অভিভাবকদের এই ঘটনা জানায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় সোমবার (২২ ফেব্রুয়ারি) একটি অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে আসামীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক

Exit mobile version