Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ গণধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ ফেব্রুয়ারি বুধবার এক গৃহবধূকে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পরিদর্শক আজাহার আলী জানান, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শহর আলী, রকি মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে ওই গৃহবধূকে তাঁর বান্ধবী ফারজানা বেগম তাঁর খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর একটি এলাকার নির্জন ঘরে তাঁকে রেখে ওই বান্ধবী টয়লেটে যাওয়ার কথা বলে অন্যত্র চলে যায়। পরে শহর আলী, রকি ও অজ্ঞাত একজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

প্রথম আলো

Exit mobile version