Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকায় এক ছাত্রকে (৯) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মিনহাজুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় রবিবার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 

ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২ অক্টোবর সাহেবপাড়ার জামিয়াতুল ইমান মাদ্রাসার বোডিংয়ে। মিনহাজুর রহমানের বাড়ি সিলেটের জকিগঞ্জের কোনাগ্রাম এলাকায়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ছাত্রটি আট মাস ধরে সিদ্ধিরগঞ্জে জামিয়াতুল ইমান মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশুনা করছে। ২ অক্টোবর দুপুরে মাদ্রাসার আবাসিক শিক্ষক মিনহাজুর ছেলেটিকে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। এর আগেও বিভিন্ন সময়ে মিনহাজুর ওই ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি পরিবারের কাউকে যেন না বলে সেজন্য ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষক। ছেলেটি ৫ অক্টোবর বিষয়টি তার পরিবারকে জানান। পরে তার পরিবার শনিবার রাতে মাদ্রাসার অধ্যক্ষকে অবগত করে স্থানীয় লোকজনের সহায়তায় ওই শিক্ষককে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ও ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষককে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version