Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

হত্যার ভয় দেখিয়ে হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক নাঈম হাসানকে আটক করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি সোমবার রাতে শিক্ষককে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শহরের ১নং রেল গেইট এলাকা হাবিব টাওয়ারে রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

 

ওই ছাত্রের মা জানান, দীর্ঘদিন যাবত আমার ছেলেকে মাদ্রাসার শিক্ষক নাঈম হাসান হত্যার ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি।১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বাসায় এসে কান্নাকাটি করছিল। সে বলছিল আর মাদ্রাসায় যাবে না। কারণ জানতে চাইলে বলাৎকারে বিষয় খুলে বলে। পরে থানায় এসে অভিযোগ দায়ের করি। পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই শাফিউল আলম জানান, হেফজ পড়া এক ছাত্রকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক নাঈম হাসান নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক বলৎকারে বিষয় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক

Exit mobile version