Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে তরুণীর লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ মে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

 

ওই তরুণীর নাম পাপিয়া (১৯) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। সে সুনামগঞ্জের জগনাথপুর থানাধীন হলদেপুর ইউনিয়নের জয়নাল আবেদিনের মেয়ে।

সুরতহাল প্রতিবেদনকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই রোকনউদজামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পড়নে কফি রঙের বোরকা ও থ্রি-পিস ছিল। গায়ের রঙ ফর্সা। গলায়, চোখের নীচে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র ধর্ষণ করে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে প্রকৃত ঘটনা তদন্তের পর বলা যাবে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ বের হয়ে আসবে। তবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে অন্য কোথাও হতে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।

দেশ রূপান্তর

Exit mobile version