Site icon অবিশ্বাস

নারায়ণগঞ্জ বন্দরে শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী আবুল কালাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল ১১টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতারকৃত আবুল কালাম ওই এলাকার মোক্তার মিয়ার ছেলে।

বন্দর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল আলমসহ সঙ্গীয় র্ফোস বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একরামপুর ইস্পাহানী এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ র্দীঘ ১ মাস ৩ দিন পর ৮ বছরের শিশু ধর্ষণের চেষ্টার মামলার আসামী আবুল কালামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল আবুল কালাম একরামপুর ইস্পাহানী এলাকার ৮ বছরের এক শিশু ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে নিয়ে যায়। পরে একরামপুর এলাকার একটি ভবনের সিড়ি নিচে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ওই ভবনের এক ভাড়াটিয়া বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আবুল কালাম পালিয়ে যায়।

প্রেস নারায়ণগঞ্জ

Exit mobile version