Site icon অবিশ্বাস

নেত্রকোণার কলমাকান্দায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের গুজব রটিয়ে হিন্দু যুবককে হয়রানী, গ্রেপ্তার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথিত অভিযোগে নেত্রকোণার কলমাকান্দায় সুপ্রিয় সাহা রায় (২৮ ) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কলমাকান্দা থানার পুলিশ।

 

সে উপজেলার কলমাকান্দা মধ্যে বাজারের সুধাংশু সাহা রায়ের পুত্র।

” সত্য প্রকাশ আর্য ” নামক একটি ফেসবুক আইডি থেকে সুপ্রিয় ইসলাম অনুভূতিতে আঘাত, ও উস্কানিমূলক পোস্ট দিচ্ছে বলে গুজব ছড়িয়ে এলাকার ধর্মান্ধদের উস্কিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কালো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

বুধবার (২২ এপ্রিল) সকালে নেত্রকোণার জেলা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।

কালের কণ্ঠ

Exit mobile version