Site icon অবিশ্বাস

নেত্রকোনার দুর্গাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৭ এপ্রিল  শুক্রবার রাতে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মো. সাইফুর রহমান ওরফে সাইফুল (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ১৮ এপ্রিল শনিবার সাইফুলকে আদালতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, ১৭ বছর আগে ওই নারীর (৩৫) বিয়ে হয়। দীর্ঘদিন ধরে নানা চেষ্টার পর ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সাইফুল। ইতিমধ্যে ওই গৃহবধূর স্বামী বিষয়টি বুঝতে পেরে তাদের ৩ সন্তান রেখে প্রায় ৩ বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটায়।

আমাদের সময়

Exit mobile version