Site icon অবিশ্বাস

নোয়াখালীর বেগমগঞ্জে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক সিএনজি চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার মৃত সফি উল্যার ছেলে সিএনজি চালক তৌহিদ (৩০) এর ঘরে স্ত্রী না থাকার সুযোগে একই বাড়ীর স্কুল ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে আসে। এ সময় সিএনজি চালক তৌহিদ পালিয়ে যায়।

এ সম্পর্কে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ২০ নভেম্বর দুপুরে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পূর্ব পশ্চিম

Exit mobile version