Site icon অবিশ্বাস

নোয়াখালীর রামদি গ্রামে মন্দিরে অগ্নিসংযোগ

নোয়াখালী সদর উপজেলার বাটাইয়া ইউনিয়নের রামদি গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে একদল সন্ত্রাসী রাধাকৃষ্ণের মন্দিরে অগ্নিসংযোগ করেছে। এতে মন্দিরের বিগ্রহসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। গত শনিবার মন্দির কমিটির সম্পাদক সুজিত পাল সুধারাম থানায় মামলা করেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক জানান, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা এই মন্দিরে অগ্নিসংযোগ করেছে তা বলতে না পারলেও এটি যে নাশকতামূলক কাজ এতে কোনো সন্দেহ নেই।

প্রথম আলো, ১১ মার্চ ২০০২

Exit mobile version