Site icon অবিশ্বাস

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের পর অপহরণ করেছে সন্ত্রাসীরা

গত ১০ জুন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর গ্রামে স্বামীকে বেঁধে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণের পর অপহরণ করেছে সন্ত্রাসীরা। জানা গেছে, ওইদিন অলঙ্কার ব্যবসায়ী ত্রিনাথ চন্দ্র ভোজেশ্বরে শ্বশুরবাড়ির পাশের বাড়িতে স্ত্রী কৃষ্ণা (২৫)কে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ১০/১২ জন সন্ত্রাসী দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ত্রিনাথকে বেঁধে কৃষ্ণাকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় কৃষ্ণা বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে স্বামীর সামনেই কৃষ্ণাকে ধর্ষণ করে। এরপর তারা বাইরে থেকে ত্রিনাথকে তালা বন্ধ করে রেখে কৃষ্ণাকে জোরপূর্বক নিয়ে চলে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ত্রিনাথ সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতে পারছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

আজকের কাগজ, ১৪ জুন ২০০২

Exit mobile version