Site icon অবিশ্বাস

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে গ্রেফতার ১

পিরোজপুর সদরে গৃহবধূকে ধর্ষণের দায়ে ইকবাল হোসেন মোল্লা লিংকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি গৃহবধূর মামাতো দেবর বলে জানা গেছে। 

২৩ ডিসেম্বর সোমবার গৃহবধূ লিংকনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রাতেই লিংকনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন গৃহবধূ। আসামি একপাই জুজখোলা এলাকার আশ্রাফ আলী মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ১০ অক্টোবর রাতে শাশুড়ি ও পুত্র সন্তানকে নিয়ে মাঝ ঘরের আলাদা দুটি খাটে ঘুমিয়ে পড়ে।

বেড়াতে আসা মামাতো দেবর লিংকন ঘরের বারান্দায় ঘুমাতে যায়। ঘরের সবাই ঘুমিয়ে পড়লে মধ্য রাতে লিংকন ঘরের ভেতর ঢুকে তাকে মুখ চেপে ধর্ষণ করে। এরপর থেকে পূর্বের ঘটনা উল্লেখ করে তার স্বামীকে জানিয়ে দেওয়ার কথা বলে তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতে থাকে।

কয়েকদিন ধরে লিংকন গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলে শাশুড়ি ও চাচা শশুরকে ঘটনাটি খুলে বলে। তারা গতকাল সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর পিরোজপুর সদর থানা-পুলিশ সোমবার রাতে লিংকনকে গ্রেপ্তার করে।

পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টোয়ান্টিফোর

Exit mobile version