Site icon অবিশ্বাস

পূর্বধলায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জালশুকা রেলগেট এলাকায় ট্রাকচাপায় হাসান (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চরখালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে। সে ভাটিপাড়া বালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বাংলা নিউজ। প্রথম আলো

Exit mobile version