Site icon অবিশ্বাস

ফেসবুকে মুহম্মদকে নিয়ে কথিত কটূক্তি, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীকে গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহম্মদকে নিয়ে কথিত কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তর সরকারকে (২০) হয়রানিমূলক গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে কটূক্তি করায় তার স্ট্যাটাস ভাইরাল হলে পলিটেকনিকের শিক্ষার্থীরা তাকে আটক করে অধ্যক্ষের হাতেতুলে দেয়। পরে অধ্যক্ষ খবর দিলে পুলিশ অন্তর সরকারকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে বলেও জানান ওসি মাহমুদুল।

এদিকে কটূক্তি করার খবর ছড়িয়ে পড়লে অন্তর সরকারের ফাঁসির দাবিতে উগ্রপন্থী ইত্তেফাকুল ওলামার উদ্যোগে বিভিন্ন মাদরাসা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল নিয়ে এসে পলিটেকনিক মাঠে সমাবেশ করে। এ সময় ইত্তেফাকুল ওলামার নেতা মুফতি মুহিবুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি মাহমুদুল্লাহসহ বক্তারা অন্তর সরকারের ফাঁসি দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বিভাগের ৫ম পর্বের শিক্ষার্থী অন্তর সরকারকে গ্রেফতার করা হয়।

পূর্ব পশ্চিম

Exit mobile version