Site icon অবিশ্বাস

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ‘তুলে নিয়ে ধর্ষণ’

বগুড়ায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের স্বীকার হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।

 

মামলার আসামিরা হলেন, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিম পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল ইসলাম (২৫) এবং আলম মিয়ার ছেলে মিনহাজুল মিয়া (২৪)।

হেফজ বিভাগে ছাত্রীটি (১২) ওই হাফেজিয়া মাদ্রাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে বলে জানান এক প্রতিবেশী।

ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মাদ্রাসা থেকে পাশেই তার নানার বাড়ি যাবার সময় ওই দুই যুবক তার পথরোধ করে। তাকে কাঁধে তুলে পাশের কলাবাগানে নিয়ে যায়, সেখানে তাকে ধর্ষণ করে পাশের ইটভাটায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

মেয়েটি একাই হেঁটে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এলে টহল পুলিশ রাত সাড়ে ১১টায় দিকে তাকে উদ্ধার করে।

মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version