Site icon অবিশ্বাস

বাকেরগঞ্জে একই পরিবারের ৫ জনকে পুড়ে মারার চেষ্টা

বাকেরগঞ্জ উপজেলার পল্লীতে একই পরিবারের ৫ জনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। মারাত্মক দগ্ধ অবস্থায় তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের নিরঞ্জনের বাড়িতে চড়াও হয়। তারা গৃহে প্রবেশ করে মালামাল তছনছ ও লুটপাট করে। তোষক জড়ো করে সেখানে গৃহকর্তার ৩ পুত্র ঝন্টু, দুলাল, মিন্টু এবং পুত্রবধূ দ্রৌপদী ও তার বোন মালিনীকে বেঁধে আগুন ধরিয়ে দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে মারাত্মক দগ্ধ অবস্থায় ৫ জনকেই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ভোরের কাগজ, ২২ জুলাই ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version