Site icon অবিশ্বাস

গভীর রাতে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলাঃ আহত তিন পুলিশ সদস্য

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা এবং ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, এসআই দয়াল, এসএসআই ফয়েজ এবং কনস্টেবল শফিক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে (সখীপুর-সাগরদিঘি সড়ক) এ হামলা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবর্তন। বাংলা ট্রিবিউন

Exit mobile version