Site icon অবিশ্বাস

ময়মনসিংহ মহানগরীর মালগুদামে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

ময়মনসিংহ মহানগরীর মালগুদাম এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী অপু (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে।

 

এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুশফিকুর রহমান। তিনি জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে মালগুদাম এলাকায় সাত বছরের শিশুকে মোবাইলফোনে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী চাচা অপু তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে অপু পালিয়ে যায়।

বাংলা ট্রিবিউন

Exit mobile version