Site icon অবিশ্বাস

মুখোশধারী যুুবকদের তাণ্ডব বান্দরবানে পাহাড়ি তরুণী ধর্ষিত

পার্বত্য জেলা বান্দরবানে একদল মুখোশধারী যুবক কর্তৃক গত শনিবার রাতে সদর থানা এলাকায় ১ জন পাহাড়ি তরুণী ধর্ষিত হয়। এর আগে গত শুক্রবার রাতে একদল মুখোশধারী সন্ত্রাসী জেলা সদরের একটি গির্জায় ঢুকে গুলিবর্ষণ, সেবিকাদের নির্যাতন ও লুটতরাজ করে। ছোট্ট পাহাড়ি শহর বান্দরবানে এরকম মুখোশধারী বাহিনীর উত্থান ঘটায় সাধারণ পাহাড়ি ও বাঙালিদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় মুখোশধারীরা জেলা সদরের পাহাড়ি এলাকা তমপ্রুপাড়ায় হামলা চালিয়ে একজন মারমা তরুণীকে (৩০) ধর্ষণ করে। মেয়েটির বাবা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়। মুখোশধারী বাহিনীর পিছনে কোন দল বা গোষ্ঠির মদদ রয়েছে, তারা পাহাড়ি না বাঙালি সন্ত্রাসী গ্রুপ সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেনা। ঐ দুটি সন্ত্রাসী ঘটনায় গত রোববার সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

ভোরের কাগজ, ১৬ অক্টোবর ২০০১

Exit mobile version