Site icon অবিশ্বাস

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাউৎগাঁও ইউনিয়নে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন ১৮ বছরের প্রেমিকা।

 

স্থানীয় লোকজন শনিবার রাত ১২টায় ধর্ষক রাইন উদ্দিনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে প্রেমিকা তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কুলাউড়া থানায় মামলা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ৭ মার্চ রোববার ধর্ষণের অভিযোগে আটক রাইন উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যুগান্তর

Exit mobile version