Site icon অবিশ্বাস

ময়মনসিংহের গৌরীপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গৌরীপুরে এক মাদ্রাসাছাত্রকে (১১) ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

মঙ্গলবার (২২ জুন) নির্যাতিত ছাত্রের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক উপজেলার সিধলা ইউনিয়নের চারআনী উত্তরপাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা গেছে, মো. সোহেল রানা উপজেলার সিধলা ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসায় হেফজখানায় অধ্যয়ন করে। মাদ্রাসায় থাকাকালে শিক্ষক সোহেল রানা কিছু দিন পরপর বিভিন্ন প্রলোভনে ওই ছাত্রকে ফুসলিয়ে মাদ্রাসার টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করত।

সর্বশেষ গত ১৩ জুন সোহেল রানা ওই ছাত্রকে তার ইচ্ছার বিরুদ্ধে টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রকে মাদ্রাসা থেকে বহিষ্কারের হুমকি দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে এসে ঘটনাটি পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পূর্ব পশ্চিম

Exit mobile version