Site icon অবিশ্বাস

যশোরের বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

যশোরের বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টায় এক ব্যক্তি কে গ্রেফতার করেছে বাঘারপাড়া থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার শালবরাট গ্রামের এক শিশু কন্যাকে একই গ্রামের হাজারি দেবনাথের পুত্র উত্তম দেবনাথ (৩৫) ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ১ জানুয়ারি বুধবার বাঘারপাড়া থানায় মামলা করেছে। মামলা নং ০১। ঘটনার বিষয়ে জানতে চাইলে থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার ভোর রাতে আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক নওয়াপাড়া

Exit mobile version