Site icon অবিশ্বাস

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা

নির্বাচনে চারদলীয় জোটের নিরঙ্কুশ বিজয়ের পর রাজধানীর অনেক স্থানে জোটের কর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা সংখ্যালঘু হিন্দু পরিবারে ’শিক্ষা দেয়ার’ হুমকি দিচ্ছে। জোটকর্মীরা অনেক স্থানে ভেঙ্গে ফেলেছে উন্ন্য়ন ফলক। মিরপুর এলাকায় এসব ঘটনা নিয়ে রীতিমত উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শুকলাল দাস লেনে একটি হিন্দু বাড়িতে হামলা চালায় একদল বিএনপি কর্মী। সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতার সঙ্গে আসা একদল সন্ত্রাসী ওই বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে শাসিয়ে আসে। তারা হুমকি দিয়ে বলে উচিত শিক্ষা দেওয়া হবে। রাতের এই হুমকির পর ওই পরিবারটি আতঙ্কে রয়েছে। তারা টেলিফোনে এই আতঙ্কের কথা আমাদের জানান।

দৈনিক মুক্তকণ্ঠ, ৩ অক্টোবর ২০০১

কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version