রাজধানীর মিরপুরে ফুল বিক্রেতা এক কিশোরীকে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বয়স ১২ বছর। এই ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২ জানুয়ারি সন্ধ্যায়।
অভিযোগে বলা হয়েছে, মিরপুর-১ নম্বর এলাকার গোলচত্বরে ধর্ষণের শিকার হয়েছে সে। গ্রেপ্তারকৃত দু’জনের নাম, রাকিব (১৬) ও সুমন (১৯)। কিশোরীর অভিযোগ, গ্রেপ্তারকৃত রাকিব এবং সুমন তাকে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়ছে, গ্রেপ্তারকৃত রাকিব ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
