Site icon অবিশ্বাস

রাজশাহীর তানোরে আদিবাসী নারীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

রাজশাহীর তানোরে আদিবাসী নারীর ঘরে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ ঘটনায় ওই আদিবাসী নারী বাদী হয়ে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কোচুয়া উত্তরপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে হাসান আলী (৩০) ৭ মার্চ শনিবার দিবাগত রাতে একই গ্রামের জৈনক আদিবাসী ব্যক্তির স্ত্রীর ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারী চিৎকার দিলে গ্রামবাসী এসে ধর্ষককে ঘরেই আটক করে রাখেন। রোববার (০৮ মার্চ) ভোরে গ্রামবাসী ধর্ষককে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুর হাসান বলেন, আদিবাসী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ধর্ষককে রোববার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।

সময় নিউজ টিভি

Exit mobile version