Site icon অবিশ্বাস

সাতক্ষীরার আশাশুনিতে ভ্যান উল্টে চালক নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৩ জানুয়ারি) সকালে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শাহ জামাল বিচলি ক্রয় করে নিজে ইঞ্জিনভ্যান চালিয়ে আসছিল। তুয়ারডাঙ্গা নামকস্থানে পৌঁছালে ভ্যানটি উল্টে নিজেই গাড়ির তলায় পড়ে ঘটনাস্থলে নিহত হন।

বাংলা ট্রিবিউন । বিডি নিউজ ।  নিউজ টোয়ান্টি ফোর

Exit mobile version