Site icon অবিশ্বাস

সুন্দরবনে র‌্যাব-জলদস্যু ‘গোলাগুলি’, নিহত ৪

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে জলদস্যুদের ‘গোলাগুলিতে’ কথিত দস্যু হাসান বাহিনীর প্রধানসহ চারজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় এই ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে।

নিহত ব্যক্তিদের মরদেহ বাগেরহাটের মোংলা থানায় নিয়ে আসা হচ্ছে। নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ও উদ্ধার হওয়ার অস্ত্রের সংখ্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে র‌্যাব সাংবাদিকদের নিশ্চিত করেনি।

প্রথম আলো

Exit mobile version